ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ ডিসেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ

Link Copied!

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়ায় তামাক কোম্পানিগুলোর সরাসরি ও পরোক্ষ হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ)। সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএ জানায়, সাম্প্রতিক সময়ে তামাক ব্যবসায়ী কয়েকটি বহুজাতিক কোম্পানির যৌথ বিবৃতি প্রমাণ করে যে তারা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য প্রণীত আইনকে প্রভাবিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

তারা আরো জানায়, তামাক কোম্পানি কখনোই তামাক নিয়ন্ত্রণ আইনের অংশীজন হতে পারে না, কারণ তামাক কোম্পানির ব্যবসায়িক স্বার্থ এবং জনস্বাস্থ্যের স্বার্থ পরস্পর সম্পূর্ণ বিরোধী। বাংলাদেশ সরকার বিশ্বস্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (ডাব্লিউএইচও এফসিটিসি)-এর সদস্য রাষ্ট্র হিসেবে অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে আইনগত ও নৈতিকভাবে বাধ্য। যেখানে তামাক নিয়ন্ত্রণ নীতিনির্ধারণ প্রক্রিয়া থেকে তামাক শিল্পকে দূরে রাখার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

তামাক কোম্পানি তাদের বিবৃতিতে কর্মসংস্থান, রাজস্ব আয়, বিনিয়োগ পরিবেশ ও অবৈধ বাজার বৃদ্ধির যে দাবি তুলেছে তা বিভ্রান্তিকর, অতিরঞ্জিত এবং বৈজ্ঞানিক প্রমাণবিহীন। দেশি ও আন্তর্জাতিক গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ফলে ধূমপানের হার হ্রাস পায়, তামাকজনিত রোগে মৃত্যু কমে এবং দীর্ঘমেয়াদে সরকারের স্বাস্থ্যব্যয় ও অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসে। ধোঁয়াবিহীন নিকোটিন ও তামাকজাত পণ্যকে তথাকথিত ‘কম ক্ষতিকর বিকল্প’ হিসেবে উপস্থাপন করাও একটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি। এই পণ্যগুলো মূলত শিশু ও তরুণদের নিকোটিনে আসক্ত করার নতুন কৌশল, যা ভবিষ্যতে সিগারেট ব্যবহারের প্রবণতা বাড়িয়ে দেবে। বহু দেশে এ ধরনের পণ্যের কারণে তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

তামাক কোম্পানি যাদের জীবিকার কথা বলছে বাস্তবে তারাই তামাক চাষ, উৎপাদন ও ব্যবহারের ফলে সবচেয়ে বেশি স্বাস্থ্য ও আর্থসামাজিক ক্ষতির শিকার। প্রতিবছর বাংলাদেশে তামাকজনিত রোগে লক্ষাধিক মানুষের অকাল মৃত্যু ঘটে এবং বিপুল অর্থ চিকিৎসা ব্যয়ে ব্যয়িত হয়। যা তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের তুলনায় অনেক বেশি। এছাড়া সিগারেট কোম্পানিগুলো প্যাকেটে লিখিত মুল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করে। তরুনদের নিকট বিক্রয় অব্যাহত রাখতে খুচরা শলাকা বিক্রি বন্ধের বিরোধীতা করছে।

বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছে—তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়ায় তামাক কোম্পানির সব ধরনের প্রভাব ও হস্তক্ষেপ বন্ধ করতে হবে, ডাব্লিউএইচও এফসিটিসি-এর অনুচ্ছেদ ৫.৩ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে এবং প্রস্তাবিত সংশোধনী দ্রুত অনুমোদন ও কার্যকর করতে হবে। জনস্বাস্থ্য, বিশেষ করে শিশু ও তরুণদের সুরক্ষা নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী, প্রমাণভিত্তিক ও জনস্বার্থকেন্দ্রিক তামাক নিয়ন্ত্রণ আইনই একটি সুস্থ, উৎপাদনশীল ও টেকসই বাংলাদেশের ভিত্তি। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস সরকারের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটসের আহ্বায়ক ইকবাল মাসুদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি সৈয়দ মাহবুবুল আলম, বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান, স্টপ টোব্যাকো বাংলাদেশের মডারেটর আমিনুল ইসলাম সুজন, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ফারহানা জামান লিজা, উন্নয়ন কর্মী আবু রায়হান, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ সামিউল হাসান সজীব, সাংবাদিক ইব্রাহিম খলিল ও পরিবেশ উন্নয়ন কর্মী সামিউল হাসান সজীব।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা