ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ

Link Copied!

দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২জন মানুষ মারা যায়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত বিলম্ব হবে তামাকজনিত মৃত্যু ততই বাড়তে থাকবে। তাই দ্রুত আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সাথে সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা করেন আত্মা এবং প্রজ্ঞা’র প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে এনবিআর চেয়ারম্যানকে জানানো হয় তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি। এই পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আইনের খসড়া সংশোধনীটি দ্রুত পাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান আত্মা ও প্রজ্ঞা’র প্রতিনিধিবৃন্দ।

এসময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “ আইন সংশোধনে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনায় অংশ নেন আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র মেহেদী হাসান।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা