ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তামাক চাষের বদলে লাভজনক ও পরিবেশবান্ধব ফসল চাষের আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৪১ বিকাল

Link Copied!

তামাক চাষের পরিবর্তে কৃষকদের লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের থানচি উপজেলার মেঘবর্তী রিসোর্ট সেন্টারের সম্মেলন কক্ষে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে আয়োজিত সচেতনতামূলক ও অ্যাডভোকেসি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, তামাক চাষের কারণে কৃষিজমির উর্বরতা কমার পাশাপাশি মাটি, পানি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে।

তিনি বলেন, পাহাড়ি এলাকায় খাদ্যশস্যের পরিবর্তে তামাক চাষ বৃদ্ধি পেলে স্থানীয় খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি।

কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইচইপি-৩ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের জেপিও (মনিটরিং ও রিপোর্টিং) কর্মকর্তা মো. ফরহাদ আজীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেস।

সভায় বক্তব্য দেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অংবাইন মারমা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অংথোয়াইচিং মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, পিএইচইপি-৩ প্রকল্পের মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক ও মিখায়েল ত্রিপুরা।

সভায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব তুলে ধরে কৃষকদের বিকল্প জীবিকা ও পরিবেশবান্ধব ফসল উৎপাদনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা, স্থানীয় সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

যে রক্তাক্ত আন্দোলন থেকে ‘মহান শিক্ষা দিবসের’ জন্ম

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ঝড়ের আভাস

রাজধানীতে গোপন গোডাউনে মিলল ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট

১৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবারও বাড়বে?

অক্টোবরে ঢাকা-কক্সবাজার রুটে চলতে পারে মহানগর এক্সপ্রেস

নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো, নিষিদ্ধের দাবি

হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় ৩০ স্বেচ্ছাসেবকের হাতে-কলমে প্রশিক্ষণ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহীতে অনুমোদনহীন পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু