ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

তরুণদের কর্মসংস্থান বাড়াতে ১৫০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৫, ২:৫৭ বিকাল

Link Copied!

দেশে তরুণদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে নতুন করে বড় অঙ্কের আর্থিক সহায়তা পাচ্ছে বাংলাদেশ। স্বল্প আয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংক প্রায় ১৫০ মিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে। এই সহায়তায় নারী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী তরুণরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় এই অতিরিক্ত ১৫০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের জন্য কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। এর আগে একই প্রকল্পে প্রায় ২ লাখ ৩৩ হাজার মানুষ সুবিধা পেয়েছেন।

প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তা বিকাশ কার্যক্রম এবং ক্ষুদ্র ঋণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন জোরদারে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। এর মধ্যে রয়েছে মানসম্মত শিশু যত্নসেবায় প্রবেশাধিকার এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কার্যক্রম।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, একটি মানসম্মত চাকরি শুধু একজন মানুষের নয়, পুরো পরিবার ও সমাজের জীবন বদলে দিতে পারে। তবে বাংলাদেশে অনেক তরুণ এখনও কাজের সুযোগ খুঁজে পান না। পাশাপাশি চাকরির মান, প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি এবং শ্রমবাজারের সঙ্গে দক্ষতার অসামঞ্জস্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

তিনি আরও বলেন, এই অতিরিক্ত অর্থায়নের ফলে স্বল্প আয়ের পরিবারের আরও বেশি তরুণ-বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষ-শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা ও প্রশিক্ষণ অর্জনের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের জন্য উন্নত কর্মসংস্থান ও টেকসই জীবিকার পথ তৈরি হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স