ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঢাকা শহরের বায়ুর মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৩, ১০:৩৪ সকাল

Link Copied!

বিশুদ্ধ বায়ু ও পরিবেশে শ্বাস নেওয়ার অধিকার একটি সাংবিধানিক অধিকার এবং মানবাধিকার। সরকার বাংলাদেশের সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নকে একটি সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাংবিধানিক অধিকার হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনগণ বিশুদ্ধ বাতাসে নিশ্বাস গ্রহণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা শহরের বায়ুর মান উন্নয়নে করণীয় শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স-সিএলপিএ, Open Sesame এবং Japan Fund For Global Environment (JFGE)। আজ রোববার বিকেল ৪টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মিটিং রুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

সিএলপিএ এর সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।,

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) কর্তৃক জরিপে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা শহরের অবস্থান তালিকার নিচের দিকে আর ঢাকার অবস্থান নিম্নগামি হওয়ার অন্যতম নিয়ামক বায়ুদূষণ। বিশ্বে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসাবে এক নম্বর হয়েছে বাংলাদেশ।

Facebook Comments Box

আরও পড়ুন

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় ইউনিলিভার-ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদার

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার চাপের মধ্যে নতুন জলবায়ু উদ্যোগ

তরুণদের মধ্যে বাড়ছে ক্যান্সারের হার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শ্রীনগরে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১