ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ঢাকাসহ ১১ জেলায় তাপপ্রবাহ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১:২৫ বিকাল

Link Copied!

প্রচণ্ড গরমে দেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় জনজীবন অতিষ্ঠ। গতকাল শনিবার ঢাকাসহ দেশের ১২ জেলায় বয়ে গেছে মৃদু তাপপ্রবাহ। আজ রোববারও ঢাকাসহ ১১ জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিকেল বা কাল থেকে বৃষ্টির কথাও জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এতে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গা থেকে কমতে পারে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

তিন দিন আগে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেটি এখন সুস্পষ্ট লঘুচাপ হয়ে ভারতের পশ্চিম মধ্যপ্রদেশ ও এর কাছাকাছি এলাকায় আছে। মৌসুমি বায়ুর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এখনকার প্রচণ্ড গরমের একটি কারণ বৃষ্টি না থাকা বা একেবারেই কম থাকা। আবহাওয়া অফিস প্রতিদিন ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। গত ২৪ ঘণ্টায় দেখা গেছে, ৪৪টির মধ্যে মাত্র ৩টি স্টেশনে বৃষ্টি হয়েছে। দুই দিন ধরে বৃষ্টিহীন রাজধানীও। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সময়ই আবহাওয়াবিদেরা বলেছিলেন, ফলে বাংলাদেশের উপকূলে সামান্য বৃষ্টি হলেও সারা দেশে এর কোনো প্রভাব পড়বে না। বরং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরম বাড়তে পারে। বাস্তবে হয়েছেও তা-ই। তবে লঘুচাপ চলে যাওয়ার পর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছিলেন তাঁরা।

সে অনুযায়ী আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, কাল থেকে ঢাকাসহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছেন তরিফুল নেওয়াজ কবির। তবে আবহাওয়াবিদ মো. উমর ফারুক প্রথম আলোকে বলেন, আজ বিকেল বা সন্ধ্যার দিকে রাজধানীতে বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। আগামীকাল বৃষ্টি বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে—৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় হাতিয়ায়—২৭ মিলিমিটার।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!