ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফ ইনসিওরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৩, ৯:৪২ বিকাল

Link Copied!

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ৩৪, ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আদেশের বলে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী উক্ত এজিএম সমূহে সভাপতিত্ব করেন।

কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এমপি ও পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল সহ পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ পর্যবেক্ষক হিসাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এডিশনাল সেক্রেটারী আজিমুদ্দীন বিশ্বাস, এন.ডি.সি এবং বহিঃ নিরীক্ষক, এসইসি’র প্রতিনিধি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও শেয়ার হোল্ডারবৃন্দ উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।

সভায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরসমূহের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ করে মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা