ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফ ইনসিওরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার পুনঃ নির্বাচিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ

Link Copied!

বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক জনাব হাফিজ আহমেদ মজুমদার ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ২৬০তম সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে পুননির্বাচিত করা হয়।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পূবালী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে তিনি সিলেট-৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং গুলশান ক্লাব ও বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনেরও সদস্য।

মজুমদার চার দশকেরও অধিক সময় ধরে বিভিন্ন ব্যবসায়িক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। একজন নিবেদিত প্রাণ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, ১৯৮৫ সালে ‘হাফিজ মজুমদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট’ গড়ে তোলেন, যার ম্যাধমে সিলেট শহরে নতুন নতুন স্কুল এবং কলেজ গড়ে উঠেছে এবং শিক্ষাখাতের মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। তিনি ১৯৩৫ সালে অবিভক্ত আসাম প্রদেশ-এ (যা বর্তমানে সিলেট জেলা) জন্ম গ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা