ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মার্চ ২০২৬, ৪:৫৯ বিকাল

Link Copied!

মোট জনবলের কমপক্ষে ৭০ শতাংশ নারী কর্মীকে শামিল করে এবং তাদের প্রতি বিশেষ সম্মান জানিয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’। রোববার (৮ মার্চ) কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।

এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়— ‘দাও অর্জন করো নারীর অগ্রগতির জন্য সহযোগিতা ও অংশগ্রহণ’। সকল কর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিষয়ের ওপর সূচনা বক্তব্য রাখেন কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অবলিখন) জৈবুনারা। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি (এফসিএ), ডিএমডি ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু (এফসিএমএ, এফসিএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান (এসিআইআই-ইউকে)। সকল নারী কর্মীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ডেল্টা লাইফ সবসময় নারীদের জন্য একটি সুন্দর কর্মোপযোগী পরিবেশ তৈরি এবং নারী ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে চলেছে।”

আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে নারী কর্মীদের নিজস্ব বক্তব্য প্রদান, গিফট হ্যাম্পার বিতরণ এবং একটি আনন্দঘন সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচ্যুয়ারী আফরিন হক (এফআইএএ, সিএফএ) উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স