ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু পৌঁছালো ৩৭৩ জনে

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অগাস্ট ২০২৩, ৭:২৯ বিকাল

Link Copied!

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ থামছেই না। এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৯ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের।

আজ শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন ঢাকার। ১ হাজার ১৯৩ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৪ হাজার ৪২১ জন। বাকি ৫ হাজার ২৫৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০ হাজার ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ছাড়া পেয়েছেন ৭০ হাজার ২৬ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বিশ্ব বসতি দিবস ২০২৬: কতটা নিরাপদ ও বাসযোগ্য ঢাকা?

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা

realme C100 Set to Bring All-round Durable Champion 8000mAh Titan Battery

অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০

মানিকগঞ্জে বাসচাপায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত

আজ বিশ্ব বসতি দিবস

বৃষ্টির পর তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৮৯

সরকারি হাসপাতাল তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা