ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ঠান্ডায় গলা ব্যথা ও খুসখুসে কাশি হলে দ্রুত যা করবেন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জানুয়ারী ২০২৪, ১২:০৬ বিকাল

Link Copied!

একটানা কয়েকদিন শৈত্যপ্রবাহের কারণে অনেকেই এখন ভুগছেন সর্দি-কাশিসহ গলা ব্যথায়। তীব্র শীতে জীবাণু অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। যা গলা ব্যথা, গলা খুসখুসের মতো সমস্যা তৈরি করতে পারে।

আবার এ সময় বাতাসে বাড়ে ধুলাবালি। ধুলাবালি বা অন্য কোনো অ্যালার্জেনও বাঁধাতে পারে রোগ। তাই সতর্ক থাকা ছাড়া উপায় নেই।

অনেকেই গলা ব্যথার সমস্যা সারাতে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিঅ্যালার্জিক ওষুধ সেবন করেন। তবে তার আগে ঘরোয়া কয়েকটি উপায়ে ভরসা রাখতে পারেন। জেনে নিন করণীয়-

হলুদ-দুধ

হলুদ দুধের স্বাস্থ্য উপকারিতা অনেক। হলুদে থাকা নানা অ্যান্টি অক্সিডেন্ট যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই গলা ব্যথা ও গলা খুসখসে ভাব দূর করে হলুদ। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে গরম দুধের সঙ্গে সামান্য কাঁচা হলুদ খেয়ে নিন।

আদা চা

গলা ব্যথার সমস্যায় আদা চা খুবই উপকারী। আদায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট দ্রুত সারায় গলার যে কোনো সমস্যা। এছাড়া চায়ে থাকে নানা উপকারী উপাদান। যা বহু সমস্যার করতে পারে সমাধান।

আদা, গুড় ও জোয়ান

সর্দি, কাশি, গলা ব্যথা ও খুসখুসে কাশি সারাতে আদা, গুড় ও জোয়ান হতে পারে দারুণ উপকারী। এজন্য সামান্য গুড়ের সঙ্গে মিশিয়ে নিন আদা কুচি ও জোয়ান। দেখবেন সেরে যাবে গলার সব সমস্যা।

লবণ পানি

এছাড়া গলা ব্যথা বা গলা খুসখুসের সমস্যা সমাধানে লবণ পানি খুবই কার্যকরী। দু’দিন তিনবেলা করে লবণ পানি গার্গল করলেও খুব দ্রুত সেরে যাবে গলা ব্যথা।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প