ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঠাণ্ডাজনিত শিশুরোগীর চাপ ঠাকুরগাঁও সদর হাসপাতালে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ ডিসেম্বর ২০২৩, ৮:১০ বিকাল

Link Copied!

ঠাকুরগাঁও সদর হাসপাগালে বাড়ছে শিশুরোগীর চাপ [ছবিসূত্র : আজকের পত্রিকা]

ঠাকুরগাঁও সদর হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরোগীদের চাপ। ওই অঞ্চলে বেড়েছে ঠাণ্ডাজনিত কারণে শিশুদের নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বরসহ ডায়রিয়ার প্রকোপ। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ, স্যালাইন ও শয্যাসংকট। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

২৭ ডিসেম্বর বুধবার দৈনিক আজকের খবর পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা ৪৫টি। বর্তমানে শিশু বিভাগে ভর্তি রয়েছে ১৮৫ জন শিশু। তাদের মধ্যে অন্তত ৭১ শিশু ডায়রিয়ায় আক্রান্ত।

এছাড়া গত মাসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে প্রিম্যাচিউরড বা ওজনে কম থাকা নবজাতক ও অপরিপক্ব শিশু রয়েছে আটজন, যাদের বয়স এক থেকে দুই দিন। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দুজন, হার্টের সমস্যা নিয়ে একজন, খিঁচুনিসহ জ্বর নিয়ে একজন শিশুর মৃত্যু হয়।

সংবাদে জানানো হয়েছে, শিশু ওয়ার্ডের শয্যাগুলোর একটিও ফাঁকা নেই। কোনো কোনো শয্যায় একাধিক শিশুকে রেখে চিকিৎসা চলছে। বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত। শয্যার ব্যবস্থা না থাকায় অনেক শিশুকে মেঝেতে রেখে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স শিল্পী আখতার আজকের পত্রিকাকে জানিয়েছেন, ‘১৫ নার্স ও তিনজন চিকিৎসক দিয়ে দৈনিক প্রায় ১৮০ থেকে ২০০ জন ভর্তি থাকা শিশু-রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে ১০০ জনের ওপর নতুন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।’ বিপুলসংখ্যক রোগী সামাল দিতে তাঁদের নাভিশ্বাস উঠছে।

চিকিৎসকদের পরামর্শ হলো, ঠাণ্ডাজনিত রোগ থেকে রক্ষা করতে হলে শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ধুলোবালি এড়িয়ে চলতে হবে। আর প্রয়োজনীয় সব টিকা দিতে হবে। সেই সাথে শিশুর শরীর ঘামলে তা মুছিয়ে দেওয়া এবং যাতে ঠাণ্ডা না লাগে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা