ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ এপ্রিল ২০২৫, ১০:৩২ সকাল

Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরাহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন— কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা রায় (১৮) ও একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান রায় (১৭) এবং ওই উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন (১৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহত হলেন— কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনর ছেলে সাজু, আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮)।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুই মটোরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুর বাজার থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক দুই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহী রাজা ও বিধান মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে পাঁচজন নিহত হয়েছে।

এর আগে, সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা