ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৫, ১০:৪৭ সকাল

Link Copied!

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে জেলা শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০)।

স্থানীয়রা জানান, আফাজ তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল করে গ্রামের বাড়ি বদলগাছীর কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড়ে তছিরন অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশদুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সেগুলো নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।’

‘নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া ট্রাক ও মোটরসাইকেলটিও থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা