ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারী–শিশুসহ ২৮ জন উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৫, ৫:১২ বিকাল

Link Copied!

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় যৌথভাবে পরিচালিত এ অভিযানের বিষয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) গণমাধ্যমকে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়-িমালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু অবস্থান করছে। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথ অভিযান চালায় এবং মোট ২৮ জনকে জীবিত উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, সংগবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, ভালো বেতনের চাকরি এবং কম খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, পাচারকারীদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং মানব পাচার রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত