ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

টানা পঞ্চমবার গ্রাহকদের শীর্ষ পছন্দে হুয়াওয়ের এসডি-ওয়্যান সল্যুশন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অগাস্ট ২০২৫, ৬:০৮ বিকাল

Link Copied!

টানা পঞ্চমবারের মতো গ্রাহকদের পছন্দের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে হুয়াওয়ের সফটওয়্যার ডিফাইন্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন (এসডি-ওয়্যান)। ফুল স্কোর ৫/৫ স্টার এবং ১০০% ‘উইলিংনেস টু রেকমেন্ড’ অর্জন করে এটি বৈশ্বিক গ্রাহকদের আস্থা অর্জন করেছে।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত ‘২০২৫ গার্টনার® পিয়ার ইনসাইটস™ ভয়েস অফ দ্য কাস্টমার ফর এসডি-ওয়্যান (SD-WAN)’ প্রতিবেদনে এ স্বীকৃতি পায় হুয়াওয়ের এসডি-ওয়্যান সল্যুশন। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়্যান আন্তঃসংযোগ চাহিদা পূরণ, ছোট ও মাঝারি প্রতিষ্ঠান, বড় করপোরেট এবং অপারেটরদের জন্য উপযোগী সেবা প্রদানে এটি গ্রাহকদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে।

হুয়াওয়ের এসডি-ওয়ান সল্যুশনের পরিচালক ওয়াং পিং বলেন, “এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। গ্রাহক-কেন্দ্রিক মনোভাব নিয়ে আমরা ভবিষ্যতেও পণ্য ও সেবা উন্নত করব, যাতে আরও নিরাপদ ও বুদ্ধিমত্তাসম্পন্ন সংযোগ নিশ্চিত করা যায়।”

ফাইভজি, এলটিই, প্রাইভেট লাইন ও ইন্টারনেট আপলিঙ্কের মতো একাধিক সংযোগ ব্যবহারে সক্ষম হুয়াওয়ের এই সমাধান একটি শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করে। ইউনিফাইড ল্যান/ওয়্যান ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ, সহজ ব্রাঞ্চ নেটওয়ার্ক স্থাপন, বুদ্ধিমত্তাভিত্তিক ট্র্যাফিক ব্যবস্থাপনা ও ওয়্যান অপ্টিমাইজেশনের মাধ্যমে এটি গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দিচ্ছে।

বিশ্বজুড়ে ডিজিটাল রূপান্তর ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি হুয়াওয়ে ভবিষ্যতেও এসডি-ওয়্যান সল্যুশনকে আরও উন্নত করার ঘোষণা দিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র