ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পেট্রোল পাম্পে হুড়োহুড়ি, রাজধানীতে যানজটে ভোগান্তি চরমে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ এপ্রিল ২০২৬, ২:৪৮ বিকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পড়তে শুরু করেছে বলে জানা গেছে। এর প্রভাবেই রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যা সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডা থেকে শাহজাহানপুর পর্যন্ত সড়কে পেট্রোল পাম্পকেন্দ্রিক দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়। ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তেল সংগ্রহের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, এতে পুরো সড়কজুড়ে ধীরগতির যানচলাচল এবং কোথাও কোথাও স্থবির পরিস্থিতির সৃষ্টি হয়।

শুধু বাড্ডা নয়, রাজধানীর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কেও একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাম্পের সামনে অতিরিক্ত ভিড় ও সারি সড়কে ছড়িয়ে পড়ায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এক যাত্রী সায়েম বলেন, “পাম্পের সামনে গাড়ির লম্বা সারির কারণে রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে, যা খুবই কষ্টকর।”

আরেক যাত্রী জানান, অনেক জায়গায় পাম্পের সামনে সারি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় পুরো এলাকার যান চলাচল অচল হয়ে পড়ছে। এতে গণপরিবহনও নির্ধারিত সময়ে চলতে পারছে না।

পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় চালকরা আগেভাগেই তেল সংগ্রহের জন্য পাম্পে ভিড় করছেন। ফলে হঠাৎ চাপ বেড়ে গিয়ে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং পেট্রোল পাম্পগুলোর সামনে শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা