ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ ডিসেম্বর ২০২৩, ৩:৩২ বিকাল

Link Copied!

পৌষের প্রথম দিনেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সারাদেশেই জেঁকে বসেছে শীত। আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির চেয়ে বেশি থাকলেও উত্তরের ঠান্ডা বাতাসের কারণে দেশজুড়ে শৈত্যপ্রবাহের অনুভূতি বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার পৌষের ১ তারিখ। কাগজে-কলমে শুরু হলো ঋতু শীত। যদিও প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়েছে আরও মাস খানেক আগেই।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে উত্তরের হাওয়া। যা ঠান্ডার অনুভূতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময় জুড়ে বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা ৪ ডিগ্রি বা এর চেয়ে নিচে নামলে বলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ঘোষণা আসতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ