ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

জুলাইয়ের ২৫ দিনেই ২৩০ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ৬:৫৭ বিকাল

Link Copied!

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৫ দিনেই দেশে প্রায় ২৩০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

রোববার (২৬ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২২৯ কোটি ৯০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা হিসাবে, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৮ কোটি টাকা।

এর মধ্যে ২৩ থেকে ২৫ জুলাই—শেষ তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ১ থেকে ২৫ জুলাই দেশে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে ২০ দশমিক ৬ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোর বিভিন্ন প্রণোদনা ও সেবা সহজ হওয়াও রেমিট্যান্স বাড়াতে ভূমিকা রাখছে।

রেমিট্যান্সের এই প্রবাহ দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনেও সহায়তা করছে।

চলতি মাসের প্রথম ২৫ দিনেই প্রায় ২৩০ কোটি ডলার রেমিট্যান্স আসায় জুলাই শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা

জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে বাংলাদেশের হাতে দুই দশক: বিশ্বব্যাংক