ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জায়গার সংকুলন নেই, মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করা যাচ্ছে না

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুলাই ২০২৩, ১:৪৭ বিকাল

Link Copied!

ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য জায়গা সংকুলন না হওয়ায় রাজধানীর মুগদা হাসপাতালে আপাতত আর রোগী ভর্তি করা যাচ্ছে না। ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে কিংবা মহাখালী ডিএনসিসি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ তথ্য জানিয়েছেন।

ডেঙ্গু রোগীর চিকিৎসায় আড়াই হাজার বেড প্রস্তুত করা আছে জানিয়ে তিনি বলেন, মুগদা হাসপাতালে বেড বৃদ্ধি করার আর সুযোগ নেই। সেখানে ম্যাক্সিমাম লিমিট ক্রস করে গেছে। অনুগ্রহ করে সবাইকে জানাবেন যে, মুগদা হাসপাতালমুখী যেন না হয়, কারণ ওখানে বেড নেই।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সবাই যদি এক জায়গায় যায় তাহলে চিকিৎসা কীভাবে হবে। কুর্মিটোলা হাসপাতালে ২৫০ বেডের মধ্যে ৬০ বেড খালি আছে, আমরা আরও ১০০ বেড বাড়াতে বলেছি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৫০ বেড, কুয়েত মৈত্রী হাসপাতালেও আরও ১০০ বেড বৃদ্ধি করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিক হাসপাতালের পরিস্থিতি মনিটরিং করছি। জায়গা বৃদ্ধি করছি, রোগীকে স্থান দেওয়ার চেষ্টা করছি।

Facebook Comments Box

আরও পড়ুন

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় ইউনিলিভার-ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদার

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা