ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জলাবদ্ধতা নিরসনের দাবিতে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৪, ১২:৪৬ বিকাল

Link Copied!

যশোর পৌর এলাকার একাংশের পানি ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক ও শংকরপুর হয়ে হরিণার বিলে গিয়ে পড়ে। কিন্তু এ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তোলা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। গত কয়েকদিনের বৃষ্টিতে সড়ক তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে ভোগান্তির শিকার হতে হচ্ছে। গত তিন দিন ধরে পানিবন্দি আমরা। আমাদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নিরুপায় হয়ে আমরা রাস্তায় নেমেছি। অবিলম্বে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রোববার (৭ জুলাই) সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন। এতে এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম কামাল হোসেন বলেন, ‘ড্রেনগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা হয়। তবে শনিবার যশোরে প্রচুর বৃষ্টিপাত হয়। যে কারণে জলবদ্ধতা দেখা দিয়েছে। বেশিরভাগ পানি নেমে গেছে। তবে ৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় জলাবদ্ধতা আছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিগগিরই প্রকল্প বাস্তবায়ন হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা