ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জয়পুরহাটে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৫, ১০:৩৩ সকাল

Link Copied!

জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মিশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইদ্রিস আলী (৪১) জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া মহল্লার একরাম আলীর ছেলে। আহতরা হলেন— অটোরিকশা যাত্রী (আরোহী) শামীম হোসেন (৪৮), তার স্ত্রী মোছা. মিনু খাতুন (৪২), মাসুদ রানা (৪৯), মোছা. নাজনীন খাতুন (২১) ও তার মেয়ে নিহা খাতুন (২)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা জলিল পাড়া ও চককামাল গোপালপুর গ্রামে।

আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে যাত্রীবাহী অটোরিকশাটি খঞ্জনপুর থেকে ভাদসার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি ট্রাক দুর্গাদহ বাজার থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিল। এরপর খঞ্জনপুর মিশন মোড়ে পৌঁছালে একটি ট্রাক্টরসহ তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ইদ্রিস আলী নিহত হন এবং অন্যরা আহত হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে গুরুতর আহত শামীম হোসেন ও মিনু খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা