ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

‘জনগণ বিশুদ্ধ বাতাসে নিশ্বাস গ্রহণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে’

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৩, ৬:১৪ বিকাল

Link Copied!

বিশুদ্ধ বায়ু ও পরিবেশে শ্বাস নেওয়ার অধিকার একটি সাংবিধানিক অধিকার এবং এটি একটি মানবাধিকার। অথচ সাংবিধানিক অধিকার হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনগণ বিশুদ্ধ বাতাসে নিশ্বাস গ্রহনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজ রোববার বিকেল ৪টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মিটিং রুমে এ আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

ঢাকা শহরের বায়ুর মান উন্নয়নে করণীয় শীর্ষক এ আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করেছে সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স-সিএলপিএ, Open Sesame এবং Japan Fund For Global Environment (JFGE)।

আলোচনা সভায় বক্তারা বলেন, বায়ু দূষণ বর্তমানে ঢাকা শহরের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ০৯ মে তারিখের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) তথ্য অনুযায়ী বিশ্বে বায়ুদূষণে ঢাকা শহরের অবস্থান ছিল তৃতীয়। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসাবে এক নম্বর হয়েছে বাংলাদেশ। যা ঢাকা তথা বাংলাদেশের জন্য উদ্বেগজনক।

তারা আরও বলেন, বর্তমান সময়ে পরিবেশগত স্বাস্ত্যঝুঁকির অন্যতম হলো বায়ুদূষণ। বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয় এবং বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লক্ষ্য ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। অসংক্রামকরোগের রিস্ক ফেক্টর অতীতে ৪টি যথাক্রমে অস্বাস্থ্য খাদ্যভাসা, অপযাপ্ত কায়িক পরিশ্রম, পরিবেশ দূষণ, মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বলা হলেও বতমানে নতুন করে যুক্ত করা হচ্ছে বায়ুদূষণকে।

অসংক্রামক রোগ হলো ডায়াবেটিস, COPD, হূদরোগ,স্ট্রোক, ক্যান্সারের প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভয়াবহ এসব রোগের কারনে তাৎক্ষনিকভাবে মানুষের মৃত্যু না হলেও শারীরিক, মানসিক ও অথনৈতকিভাবে ভোগান্তির শিকার হতে হয় বলেও আলোচনা সভায় উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্ব জুড়ে জনস্বাস্থ্যের জন্য অন্যতম সবচেয়ে বড় হুমকি হল বায়ু দূষণ। বায়ুদূষণের ফলে বাড়ছে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক এবং নানাধরনের শ্বাসপ্রশ্বাসজনিত গুরুতর রোগের ঝুঁকি। প্রভাব পড়ছে মানুষের প্রজনন স্বাস্থ্যের উপর , বিরূপ প্রভাব পড়ছে মানুষে মানসিক স্বাস্থ্যের উপর । এখনই বায়ুদূষণ প্রতিরোধে উদ্যেগ গ্রহণ না করলে অদুর ভবিষ্যতে জনস্বাস্থ্য, অথনীতি তথা দেশের উপর বিরূপ প্রভাব পড়বে।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ডিন, বিজ্ঞান অনুষদ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স-সিএলপিএ এর সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম, আইপিএইচআরসি’র নির্বাহী পরিচালক সুশান্ত সিনহা, এডভোকেট শাহনেওয়াজ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ব্যারিস্টার নিশাত মাহমুদ, সহযোগী অধ্যাপক মো: বজলুর রহমান, ব্যাবসায় প্রশাসন বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স-সিএলপি এ এর রিসার্চ কনসালটেন্ট আ ফ ম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকনমিক রিসার্চ এর হামিদুল ইসলাম হিল্লোল, সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স-সিএলপিএ এর পলিসি এনালিস্ট কামরুন্নিছা মুন্না, ডাস এর পলিসি এনালিস্ট মো: আশরার হাবিব নিপু, প্রোজেক্ট ম্যানেজার, ফারহানা জামান লিজা, গবেষণা সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ডেইলি বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার এহছানুল হক জসিম।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা