ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:২০ বিকাল

Link Copied!

চাকরি স্থায়ী করার দাবিতে কুষ্টিয়ায় আবারও মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-এর ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে ইস্কোপের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য দেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, আব্দুল আল রাকিব হেলালসহ অনেকে বক্তব্য রাখেন।

শ্রমিকরা বলেন, তারা দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে কাজ করছেন। তবে তাদের সরাসরি কোম্পানির কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। ঠিকাদারের মাধ্যমে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকদের সরাসরি BATB-এর অধীনে স্থায়ী চাকরি দিতে হবে। একই সঙ্গে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের ব্যবস্থা বন্ধ করতে হবে।

শ্রমিকরা আরও বলেন, চাকরি থেকে বাদ দেওয়ার ভয় দেখানো, বেতন বন্ধের হুমকি ও হয়রানি বন্ধ করতে হবে। শ্রম আইন অনুযায়ী তাদের চাকরির নিরাপত্তা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এ সময় তারা ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’, ‘সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে গত ১৩ আগস্ট কুষ্টিয়ার আল্লারদর্গা লিফ রিজিয়নে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন শ্রমিকরা। ওই কর্মসূচিতে আল্লারদর্গা, মানিকগঞ্জ, চেচুয়া, ঝিনাইদহ ও মেহেরপুর লিফ রিজিয়নের ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা অংশ নেন।

শ্রমিকরা জানান, গত ১০ আগস্ট কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেও তারা তাদের দাবি তুলে ধরেছিলেন। সেখানে চাকরি স্থায়ী করা, চাকরিচ্যুতির হুমকি বন্ধ করা, বেতন বন্ধের ভয় না দেখানো এবং শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

তাদের ভাষ্য, এসব দাবি নিয়ে এর আগেও কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। এরপরও সমাধান না হওয়ায় আবারও কর্মসূচিতে নেমেছেন।

দাবি দ্রুত মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান আন্দোলনরত শ্রমিকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত

তামাক চাষের বদলে লাভজনক ও পরিবেশবান্ধব ফসল চাষের আহ্বান

তাহিরপুরে বজ্রপাতে বালু শ্রমিকের মৃত্যু

যে রক্তাক্ত আন্দোলন থেকে ‘মহান শিক্ষা দিবসের’ জন্ম

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ঝড়ের আভাস

রাজধানীতে গোপন গোডাউনে মিলল ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট

১৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবারও বাড়বে?

অক্টোবরে ঢাকা-কক্সবাজার রুটে চলতে পারে মহানগর এক্সপ্রেস

নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো, নিষিদ্ধের দাবি

হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় ৩০ স্বেচ্ছাসেবকের হাতে-কলমে প্রশিক্ষণ