ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

চলতি অর্থবছরে রেমিট্যান্স ৩৪.৩৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৮.৬১ শতাংশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৬, ১০:২৮ সকাল

Link Copied!

চলতি ২০২৫-২৬ অর্থবছরেও দেশের প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থবছরের শুরু থেকে ১৫ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত দেশে মোট ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৫ জুন একদিনেই বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৮২ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

এদিকে চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে মোট ১ হাজার ৬২৩ দশমিক ৮৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা