ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চরম আবহাওয়ার প্রস্তুতিতে ১৪ দিনের পূর্বাভাস দেবে জাপান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ সকাল

Link Copied!

চরম আবহাওয়ার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে সাত দিনের পরিবর্তে দুই সপ্তাহ বা ১৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পরিকল্পনা করছে জাপানের আবহাওয়া সংস্থা। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো জাপানেও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিপজ্জনক আবহাওয়ার ঘটনা বাড়ছে। একই সঙ্গে এসব ঘটনার তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। টোকিও থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত বছর জাপানে রেকর্ড পরিমাণ উষ্ণ গ্রীষ্ম ছিল। চলতি মাসে দেশটির চিবা অঞ্চলে প্রবল বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) পরবর্তী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। তবে জেএমএর উদ্যোগে তৈরি একটি বিশেষজ্ঞ প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রযুক্তির অগ্রগতির ফলে দুই সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব। একই সঙ্গে এমন পূর্বাভাস দেওয়া প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেএমএর কর্মকর্তা মাসায়ুকি কিয়োদা এএফপিকে বলেন, সতর্কতাসহ দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন দেখা দেওয়া চরম আবহাওয়ার জন্য মানুষকে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে সহায়তা করবে। বৈশ্বিক উষ্ণায়নের কারণেই এসব চরম আবহাওয়ার ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি।

অস্বাভাবিক আবহাওয়া বিশ্লেষণের দায়িত্বে থাকা কিয়োদা বলেন, তুষার সরানোর মতো কাজেও আগাম প্রস্তুতির জন্য সময় প্রয়োজন হয়। প্রয়োজনীয় জনবল সংগ্রহ করে দ্রুত তুষার পরিষ্কার করা সম্ভব নয়। তাই দীর্ঘ সময়ের আবহাওয়ার পূর্বাভাস আগাম প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেএমএ জানিয়েছে, ১৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার এই পরিবর্তন ২০৩০ সাল থেকে কার্যকর করার আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত