ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি বদল

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ জুলাই ২০২৫, ৩:১০ বিকাল

Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার রেলরুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১) ট্রেনটি বর্তমানে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যায়। নতুন সময়সূচি অনুযায়ী, এটি চলবে ভোর ৫টা ৫০ মিনিটে। অন্যদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২) ট্রেনটি এখন সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, এটি ছেড়ে যাবে সকাল ১০টায়।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বর্তমানে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। এর বাইরে ঢাকা থেকে কক্সবাজারে চলে আরও দুটি আন্তনগর ট্রেন—‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’। গত বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

সৈকত এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে। প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

স্থানীয় যাত্রীদের দাবি ও জনপ্রিয়তা বিবেচনায় সময়সূচি বদলে ট্রেন চলাচলকে আরও কার্যকর করতে চায় রেল কর্তৃপক্ষ। নতুন সূচি বাস্তবায়নের পর যাত্রীদের মতামত নিয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও রেলওয়ে সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র