ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত কমপক্ষে ৫১

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৫ সকাল

Link Copied!

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিতে একটি বাস সেতু থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এই ঘটনায় অনেকে বাসের ভেতর আটকা পড়েছেন বলেও জানানো হয়েছে।

দমকল বিভাগের একজন মুখপাত্র জানান, বাসটিতে প্রচণ্ড ভিড় ছিল। সান আগস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে রাজধানীতে যাচ্ছিল বাসটি। এ সময় একটি ব্যস্ত রাস্তার পুয়েন্তে বেলিস থেকে প্রায় ২০ মিটার দূরে পড়ে যায় বাসটি।

পুয়েন্তে বেলিস একটি হাইওয়ে ব্রিজ যা একটি রাস্তা এবং খালের উপর দিয়ে পার হতে হয়। মুখপাত্র কার্লোস হার্নান্দেজ আরও জানান, প্রাদেশিক মর্গে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ পাঠানো হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় দমকল বিভাগের শেয়ার করা ছবিতে দেখা গেছে যে বাসটির একটি অংশ বর্জ্যের পানিতে ডুবে আছে এবং চারপাশে মরদেহ পড়ে আছে।

এ ঘটনায় গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী এবং দুর্যোগ সংস্থা মোতায়েন করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা