ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

গরুর নাড়ি-ভুঁড়ি ও বিশেষ অঙ্গ রফতানি করে আয় ৫০০ কোটি টাকা!

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৪, ২:২১ বিকাল

Link Copied!

অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেয়া গরুর নাড়ি-ভুঁড়ি এবং পিজল (বিশেষ অঙ্গ) এখন রফতানি হচ্ছে দেশের বাইরে। বছরে আয় হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা। সম্ভাবনাময় এই ব্যবসা এগিয়ে নিতে সরকারকে ব্যাংক ঋণ-প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শুকানোর জন্য থরে থরে সাজিয়ে রোদে দেয়া হয় গরুর পিজল বা বিশেষ অঙ্গ। ৩-৪ দিন রোদে শুকানোর পর শক্ত হয়ে আসলে তা কাটা হয় পরিমাপ মতো। এরপর বাকি প্রক্রিয়া শেষে রফতানি করা হয় দেশের বাইরে।

শুধু পিজল নয়, গরুর নাড়ি-ভুঁড়ি বা ওমাসমও রফতানি হচ্ছে আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। পাশাপাশি যত্রতত্র ফেলে পরিবেশ নষ্টের বিপরীতে দেশে আসছে বৈদেশিক মুদ্রা। আমেরিকা ও কানাডায় পোষা প্রাণীর খাবার ও ওমাসম দিয়ে তৈরি হয় খাবার স্যুপ।

সারাবছর যে পরিমাণ পশু জবাই হয় তার ৩০ থেকে ৩৫ শতাংশ সংগ্রহ হয় ঈদুল আজহায়। এ বছর সারাদেশে ষাঁড় কোরবানি হয়েছে প্রায় ৫০ লাখ। ব্যবসায়ীরা জানান, এবার পিজল সংগ্রহ করা হয়েছে ১৫ লাখের কাছাকাছি। মান ও সাইজভেদে পিজলের বেচাকেনা হয়েছে ৬০ থেকে ১০০ টাকায়।

সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিয়ে সহজ শর্তে ব্যাংক ঋণ, প্রশিক্ষণসহ সরকারকে সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। অর্থনীতিবিদ ড. মো. আইনুল ইসলাম বলেন, দেশের অনেক তরুণ নিজ উদ্যোগেই এসব পণ্য সংশ্লিষ্ট কাজ করছে। এ খাতে সরকারের বিশেষ নজর দেয়া উচিত।

এই দুই পণ্য রফতানি করে প্রতিবছর দেশে আসছে প্রায় ৫০০ কোটি টাকা। পরিসর বাড়াতে পারলে এই খাত থেকে কয়েক হাজার কোটি টাকা আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা