ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ৩:৪০ বিকাল

Link Copied!

নড়াইল সদর উপজেলায় গরুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইকরামুল মোল্যা (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরামুল যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত আবুবক্কর মোল্যার ছেলে।

বহরমপুর গ্রামের বাসিন্দা সাকিল আহম্মেদ জানান, শনিবার সকালে পাশের খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু নিয়ে ট্রলিযোগে মেয়ের বাড়ি নড়াইল পৌরসভার গাড়ুচিরায় যাচ্ছিলেন ইকরামুল। পথে নড়াইল সদরের একটি মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার চিকিৎসক মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার বেশ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, বাড়ছে শীত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূল

হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমল তাপমাত্রা

ফ্যাশন ব্র্যান্ড চাইলে দেশের ৮৫.৯ লাখ টন কার্বন নির্গমন রোধ করা সম্ভব

তাপদাহের ঝুঁকি থেকে মা ও শিশুকে রক্ষায় ডব্লিউএইচওর নতুন ফ্রেমওয়ার্ক

চেনা মুখ ও কণ্ঠেই আসছে ভয়ংকর এআই ফাঁদ : ইন্টারপোলের সতর্কবার্তা

জলাবদ্ধতা কাটিয়ে ৫০ বছর পর তিস্তাপাড়ে ফিরল আমন চাষ

আলোচনায় কটেজ চিজ: পুষ্টিগুণে আসলেই কি সুপারফুড?

ভয়াবহ দাবানল-বন্যার পরও স্পেনের নির্বাচনে উপেক্ষিত জলবায়ু সংকট

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, ইতিহাসে প্রথমবার পিছিয়ে গেল থ্যাংকসগিভিং প্যারেড

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের