ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গজারিয়ায় গাড়ির ধাক্কায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ এপ্রিল ২০২৫, ১০:২৯ সকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে বাইকটির চালকসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ মিয়া (১৬) উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের আবুবকর সিদ্দিক কামালের ছেলে। সে গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত দুইজন হলো তার বন্ধু সাকিব (১৫) ও রাকিব (১৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বিকাল চারটার দিকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তিন বন্ধু। তাদের মধ্যে রাকিব মোটর সাইকেল চালাচ্ছিলেন। মিরাজ ও সাকিব পেছনে বসা ছিল। মোটর সাইকেলটি বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন নেওয়ার সময় কুমিল্লাগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে বাইকটি। এতে গুরতর আঘাতপ্রাপ্ত তিনজনকে উদ্ধার করে প্রথমে ভবেরচরস্থ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যায় মিরাজ। নিশ্চিত করেছেন নিহতের চাচা মো. জামাল মিয়া।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার আরশাদ কবির বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা