ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

খুলনায় শুরু হামের টিকাদান কর্মসূচি, এক মাসে কভার হবে ৩১ ওয়ার্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ সকাল

Link Copied!

খুলনা মহানগরীতে আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। আগামী ২০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাব শুরু হলেও এখনো খুলনা নগরীতে এ রোগে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

কেসিসি’র স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিভিল সার্জন কার্যালয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় টিকা মজুত রাখা হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৯ এপ্রিল রোববার স্বাস্থ্য ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরবাসীকে টিকাদান কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন। অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম জানান, খুলনা নগরীর ৩১টি ওয়ার্ডে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। তবে শুক্রবার ও শনিবার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, কর্পোরেশনের কর্মচারী, সরকারি হাসপাতালের নার্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এ কার্যক্রমে সহায়তা করবেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, এই কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর পৌর এলাকায় ৯১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স