ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

‘খাদ্য পণ্যে অতি মুনাফা যেন জাতীয় মহামারীতে পরিনত হয়েছে’

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৩, ১:৫৯ অপরাহ্ণ

Link Copied!

সব ধরনের খাদ্য পণ্যে অতি মুনাফা যেন জাতীয় মহামারী রোগে পরিনত হয়েছে। দাম বাড়ার তালিকায় নেই এমন পণ্য মেলা ভার এবং সর্বশেষ কাগজ-কলম ও সেখানে যুক্ত হলো। আজ রোববার ২৯ জুলাই ২০২৩ সকালে চট্টগ্রাম নগরীর ক্যাব বিভাগীয় কার্যালয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের এর উদ্যোগে আয়োজিত সভায় বিভিন্ন বক্তাগণ এসব কথা বলেন।

তারা আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ এ সমস্ত অন্যায়, অবিচারকে নিরবে মেনে নিতে বাধ্য হচ্ছে। ফলে অসাধু ব্যবসায়ীসহ মূল্য সন্ত্রাসীরা আরও বেপরোয় হয়ে যাচ্ছে। আবার সরকার তাদেরকে মন্ত্রী, এমপি ও ক্ষমতাসীন দলের নেতা বানিয়ে পুরস্কৃত করছে। তাই এখন সময় এসেছে এসমস্ত অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। তা না হলে এ সংক্রামক ব্যাধি পুরো রাস্ট্র, সমাজ, পারিবারিক বন্ধনসহ সবকিছুকে চুর্ন বিচুর্ন করে দিবে।

তারা আরও বলেন, স্বাস্থ্য সেবা মানুষের জীবন রক্ষাকারী হলেও এখানে রক্ত পিপাসু ওষুধ কোম্পানির নজরে পড়ে সর্বশান্ত হবার উপক্রম। চিকিৎসকদের উপহার, উপটৌকন, কমিশন দিয়ে কিনে নিয়ে সাম্রাজ্যবাদী কায়দায় ওষুধ ও প্যাথলজিক্যাল ব্যবসার নামে সাধারণ রোগীদের বিপুল অর্থহাতিয়ে নিচ্ছে। আর এর পুরো দায়ভার নিতে হচ্ছে সাধারণ রোগীদের। ওষুধ ব্যবসায় এ ধরণের অনৈতিক ব্যবসা বন্ধ না হলে জাতিকে এর বিপুল মাশুল গুনতে হবে। দেশব্যাপী লক্ষ লক্ষ মেডিকেল রিপ্রেজেনটেটিভের নামে উপহার ও কমিশন বিলিকারীদেরকে নির্লজভাবে ঘুষ বিতরণের হাতিয়ে পরিনত করা হয়েছে। যা খুবই দুঃখজনক।

সভায় ক্যাব যুব গ্রুপের চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। আলোচনায় অংশনেন ক্যাব যুব গ্রæপের আমজাদুল হক আয়াজ, ইব্রাহিম ফারুক, মিনা আকতার, ইমদাদুল ইসলাম, মোহাম্মদ করিমুল ইসলাম, ওমর করিম, মুহাম্মদ রায়হান, তানিয়া সুলতানা, খালেদ সাইফুল্লাহ, পলি দাস, দিসরাতুল মুনতাহা, ফাতিন, বাবলু বড়ুয়া, মোঃ রায়হান, ইয়াসিন আরাফাত, সাফার আহমদ, আরাফাত হোসেন ও আবরুল করিম নিহাল প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২