ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

খাদ্যে মূল্যস্ফীতি কমে ১১.৩৬ শতাংশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫৫ বিকাল

Link Copied!

গত আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ১৭ শতাংশ। একই সঙ্গে কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্যানুযায়ী, আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে, গত জুলাই মাসে যেটি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।

চলতি বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসের তুলনায় আগস্টে কমেছে ২ দশমিক ৭৪ শতাংশ। আগস্টে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। জুলাই মাসে যেটি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

এদিকে জুলাই মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৮ শতাংশ থাকলেও আগস্ট মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ৪৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৫ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি ১ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ০১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ২৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২০ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা