ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

খাগড়াছড়ি জেলা প্রশাসন বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৪, ৩:১৩ বিকাল

Link Copied!

খাগড়াছড়ি জেলায় নিত্যপণ্য ও দ্রব্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ মানুষের তথা ভোক্তা-ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে নিত্যপণ্যের বাজার মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টায় খাগড়াছড়ি বাজারে জেলা টাস্কফোর্স এর নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে স্থানীয় হাট বাজার, বৃহৎ আড়ৎ,গোডাউন,কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের বাণিজ্য কেন্দ্রসহ অন্যান্য স্থানসমূহ পরিদর্শন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে মনিটরিং করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী।

তিনি মানসম্মত খাদ্য পণ্য ক্রয় বিক্রয় এবং সরকারের নির্ধারিত দ্রব্যমূল্য ও সকল ধরনের পণ্যের মূল্য সহনশীন পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন এবং নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন। শেষে তিনি সাংবাদিকদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পশুপালন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু