ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১২:০২ বিকাল

Link Copied!

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৪টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর লালবাগ থানার বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের পাগলা স্টেশন।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরে জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ড জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পদ্মার গতিপথ বদলে মুন্সীগঞ্জে নদীভাঙনের শঙ্কা, ঝুঁকিতে তীররক্ষা বাঁধ

অতিবৃষ্টির বন্যায় মানিকগঞ্জে ৪,৮৮৫ কৃষক ক্ষতিগ্রস্ত, সহায়তার আশ্বাস

টুথপেস্টের পর এবার দুধ-চিনিতেও মিলল মাইক্রোপ্লাস্টিক

যে কারণে প্রতিদিন অজান্তেই প্লাস্টিক খাচ্ছেন আপনি

বয়স বাড়লে যেভাবে বদলাবেন আপনার খাবার

বয়সজনিত দৃষ্টিশক্তি ফেরানোর চিকিৎসায় আসল নতুন সাফল্য

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

গণপরিবহনে ভোগান্তি, বাড়তি খরচ ও হয়রানি: দুর্ভোগে কর্মজীবী নারীরা

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

ডাসারে খাল-বিলে মাছের পোনা অবমুক্ত

সখিপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

দেশে খাদ্যশস্যের রেকর্ড মজুত, গুদামে ২৩ লাখ ৯৬ হাজার টন