ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

এবার কোরবানি হয়েছে ১ কোটি ৪১ হাজার গবাদিপশু : প্রাণিসম্পদ মন্ত্রণালয়

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৩, ১:৫৬ বিকাল

Link Copied!

এ বছর ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদিপশু কোরবানি হয়েছে। যা গত ১৪ জুন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ধরা লক্ষ্যমাত্রর চেয়ে সাড়ে তিন লাখ কম । এমন তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী গতবছরের তুলনায় এবার বেড়েছে কোরবানিকৃত পশুর সংখ্যা। ২০২২ সালে ৯৯ লাখ ৫৫ হাজার গবাদিপশু কোরবানি হয়েছিল দেশে।

গত ১৪ জুন সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছিলেন, পবিত্র ঈদুল আজহায় দেশে কোরবানির জন্য গবাদীপশুর চাহিদা রয়েছে ১ কোটি ৪ লাখ। আর দেশে কোরবানির জন্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৫ লাখের বেশি। তাই কোরবানির পশুর যোগান নিয়ে দু:চিন্তা নেই বলেও জানিয়েছিলেন প্রাণিসম্পদ মন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৯১ লাখ গবাদিপশু কোরবানি হয়েছিল। ২০২০ সালে ৯৪ লাখ ৩৬ হাজার গবাদিপশু কোরবানি হয়েছিল। দুই বছরই করোনার মধ্যে খানিকটা কমে গিয়েছিল কোরবানির পরিমান। ২০১৯ সালে  ঈদুল আজহায় ১ কোটি ৬ লাখের বেশি পশু কোরবানি হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা