ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

কোটি টাকার ভারতীয় অবৈধ সিগারেটসহ গ্রেফতার ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মার্চ ২০২৫, ২:৩০ বিকাল

Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রাঙামাটি জেলার কোতোয়ালি থানার বাসিন্দা মো. শওকত আকবর (৩৪) এবং পিকআপ চালক মো. বাদশা (২৬)।

রোববার (২৩ মার্চ) সকালে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় চালানো অভিযানে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ওরিস ও মন্ড ব্র্যান্ডের মোট ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬ হাজার ৩৮০ কার্টন) সিগারেট জব্দ করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত সিগারেট এবং পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাত বছর পর আবারও চালু হচ্ছে ভেনেজুয়েলা-আরুবার বিমান যোগাযোগ

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

জ্বর হলে ঘরে নয়, দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ

সারা দেশে আরও ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

কার্বন ডাই-অক্সাইড থেরাপিতে কমবে আলঝেইমার রোগের ঝুঁকি

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. আবু আলী সিনা

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি বাড়াবে এল নিনো: ডব্লিউএমও

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

ADB Appoints New Country Director for Bangladesh

বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দিল এডিবি