ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৪, ১:১৭ বিকাল

Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দু্ইজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকায় ক্রসিং পার হচ্ছিল যাত্রীবাহী অটোরিকশাটি। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন।

ওসি আরও জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের লাশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা