ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

কুড়িগ্রামে দুই দফা বন্যায় ৪৯৯ হেক্টর ফসল নষ্ট, চরম ক্ষতিতে কৃষক

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৬, ১২:৫৩ বিকাল

Link Copied!

অনবরত বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে পরপর দুই দফা স্বল্পমেয়াদি বন্যায় ৪৯৯ হেক্টর জমির সবজি ও বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। এতে নদ-নদীর তীরবর্তী এলাকার শত শত প্রান্তিক কৃষক চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলার ৯টি উপজেলার ৪৯৯ হেক্টর জমির পটল, করলা, শসা, পাট, বাদাম, আমনের বীজতলাসহ বিভিন্ন ফসল বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সরেজমিনে দেখা গেছে, বন্যার পানিতে একরের পর একর পটল ও করলার ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাটসহ অন্যান্য ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষককে নষ্ট ও আধাপাকা ফসল ক্ষেত থেকে তুলে নিতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দুই সপ্তাহ আগে বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি বেড়ে জেলার বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় ফসলের ক্ষেত দীর্ঘ সময় পানির নিচে থাকায় অধিকাংশ ফসল পচে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ধারদেনা করে আবাদ করা ফসল নষ্ট হওয়ায় তারা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচও তুলতে পারেননি অনেকেই। বন্যার পানি নেমে গেলে নতুন করে আবাদ শুরু করতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী এলাকার কৃষক মোছাব্বের হোসেন বলেন, দুই বিঘা জমিতে পটলের আবাদ করেছিলেন। কিন্তু বন্যার পানিতে পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। মাত্র তিনবার পটল বিক্রি করতে পেরেছেন, তাতেই উৎপাদন খরচ ওঠেনি। সরকারি সহায়তা ছাড়া নতুন করে চাষাবাদ করা তার পক্ষে সম্ভব নয়।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. মেহেদী হাসান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। ক্ষতি পুষিয়ে নিতে এবং পরবর্তী আবাদে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে কৃষি বিভাগ কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা