ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

কিশোর-তরুণদের স্বার্থে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্যায়ন বন্ধ করার আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ এপ্রিল ২০২৫, ১:০৯ বিকাল

Link Copied!

চলচ্চিত্রে ৯৯ শতাংশ চরিত্র ধূমপান, মাদকসহ নেতিবাচক বিষয় ছাড়া চরিত্রায়ন সম্ভব। এক্ষেত্রে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনয় শিল্পী ও চিত্রনাট্যকারদের সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সজাগ থাকতে হবে। কিশোর-তরুণদের স্বার্থে চলচ্চিত্রে ধূমপান, মাদকসহ নেতিবাচক দৃশ্যায়ন পরিহার করতে হবে। জাতীয় সম্প্রচার নীতিমালা এবং জনস্বাস্থ্য আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) বিকেলে আগারগাঁও এ মানস- মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা আয়োজিত ‘চলচ্চিত্রে তামাক ও মাদক-কে না বলি ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুর’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মো: জাহিদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর পরিচালক আরিফ সাদেক, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এর উপ-পরিচালক মো: মঈনউদ্দিন, চলচ্চিত্র গবেষক ড. ইসলাম শফিক, আব্দুল্লাহ জহির বাবু, সাংবাদিক নিখিল ভদ্র প্রমুখ। সভায় প্রবন্ধ উপস্থাপনা করেন মানসের প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত এবং সেমিনার সঞ্চালনা করেন মানসের সিনিয়র প্রজেক্ট ও কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience