ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুন ২০২৬, ২:০৮ বিকাল

Link Copied!

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মেট্রোরেল কর্তৃপক্ষ।

রোববার (১৪ জুন) দুপুর ১২টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে সহযোগিতা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা।

অভিযান চলাকালে মেট্রো স্টেশনের নিচে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং রাস্তার পাশে রাখা ভ্যানগাড়িগুলো সরিয়ে নেয়া হয়। ডিএনসিসির এক্সকাভেটর দিয়ে এসব ভ্যান অপসারণ করে সিটি করপোরেশনের নিজস্ব ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় অনেক ভ্যানচালক দ্রুত তাদের ভ্যান সরিয়ে এলাকা ত্যাগ করেন।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করা, যানজট কমানো এবং রাজধানীর সৌন্দর্য রক্ষার লক্ষ্যে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। একই সঙ্গে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত