ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

কলকাতায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুলাই ২০২৩, ১:০৩ বিকাল

Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও এর আগেই কলকাতা পৌরসভা ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর ঘোষণা দিয়েছিল যে, গত বছরের কথা মাথায় রেখে চলতি বছর ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। কিন্তু এর মধ্যেই ভয়াবহ চেহারা নিয়ে ফিরছে মশাবাহিত এই রোগ।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর প্রথম মৃত্যু দেখল কলকাতার পিকনিক গার্ডেনস। সেখানকার বাসিন্দা ১০ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম পল্লবী দে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিল পল্লবী। তার শারীরিক অবস্থার অবনতি শুরু হওয়ায় শনিবার (২২ জুলাই) তার মৃত্যু হয়।

জানা গেছে, গত সপ্তাহের বৃহস্পতিবার গা-ব্যথা,বমি-বমি ভাব ও জ্বর নিয়ে ওই শিশুটিকে কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি করা হয়। গত সপ্তাহের শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পল্লবীর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে, তার প্লাটিলেট ৯ হাজারে নেমে গিয়েছিল।

তাকে সুস্থ করার জন্য একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছিল। চিকিৎসকদের অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। শনিবার (২২ জুলাই) ইনস্টিটিউট অব চাইল্ড হেলথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই শিক্ষার্থী।

গত কয়েকদিন ধরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্তের খবর সামনে এলেও মৃত্যুর খবর এই প্রথম। গত বছর পশ্চিমবঙ্গে মশাবাহিত এই রোগ ভয়াবহ আকার নেয়। গত বছরের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরসহ কলকাতা পৌরসভা আগে-ভাগেই ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি নিয়ে রেখেছিল।

কিন্তু ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি থাকা সত্ত্বেও কলকাতার বুকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অকালেই একটি তাজা ফুল ঝরে গেল। শুরু থেকেই সতর্ক না হলে বিপদ যে বাড়তে পারে তেমনটাই মনে করছেন চিকিৎসকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!