ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি পেল “বেস্ট রি-ইন্স্যুরেন্স” পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ । ১৩৫ জন

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি আন্তর্জাতিক Recognition অর্জন করেছে। কোম্পানিটি আইসিসি ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স এন্ড অ্যাওয়ার্ড ২০২৫-এ “বেস্ট রি-ইন্স্যুরেন্স” ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের রেমব্র্যান্ট হোটেল-এ জাঁকজমক অনুষ্ঠানে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট ১৩টি খাতে বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, ভূটান, শ্রীলংকা ও মায়ানমারের প্রতিষ্ঠানগুলিকে সন্মান জানানো হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এই অনুষ্ঠানটির এসোসিয়েট পার্টনার হিসেবে অংশগ্রহণ করে।