ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

করোনার নতুন ঢেউয়ে ২৬ জন শনাক্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৫, ১১:০১ সকাল

Link Copied!

দেশে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ শুরু হলেও গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে নতুন করে আরও ২৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯ জন। আর এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫১৮ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের হার বাড়লেও জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে। নতুন এ ধাপ মোকাবিলায় যথাযথ সতর্কতা ও পরীক্ষার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারে হাসপাতালগুলোকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে। পাশাপাশি সবাইকে মাস্ক পরা, হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট