ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কমপ্লিট শাটডাউন’: মেট্রোরেল চলছে স্বাভাবিক সূচিতে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৪, ১১:৪৫ সকাল

Link Copied!

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীতে গণপরিবহন কম চলাচল করলেও স্বাভাবিক সূচিতে চলছে মেট্রোরেল। সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল ১০টায় সায়দাবাদ থেকে মানিকনগর হয়ে মালিবাগ রোডে অল্পকিছু বাস চোখে পড়েছে। মতিঝিল শাপলা চত্বরেও বাস কম থাকায় মেট্রোরেলের দিকেই ছুটতে দেখা গেছে যাত্রীদের।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সরেজমিনে দেখা গেছে, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে ছেড়ে যাওয়া মেট্রোরেলে যাত্রীর চাপ কম থাকলেও উত্তরা থেকে মতিঝিলের দিকে ছেড়ে আসা মেট্রোরেলে যাত্রীর চাপ অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম দেখা যায়।

কমপ্লিট শাটডাউন ঘোষণার পর জনমনে প্রশ্ন জাগে মেট্রোরেল চলাচল করবে কি না। এরপর রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব আব্দুর রউফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। মেট্রোরেল ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়।

আলিফ হাসান নামে এক ব্যাংকার জানান, তিনি থাকেন উত্তরায়। দিয়াবাড়ী থেকে কর্মস্থল ফার্মগেটে এসেছেন মেট্রোরেলে। আজ অন্যান্য দিনের চেয়ে মেট্রোরেলে যাত্রীর চাপ কিছুটা কম ছিল।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা