ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ

কপ২৮ শুরু হচ্ছে আজ

প্রতিবেদক
admin
৩০ নভেম্বর ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

সমষ্টিগত জলবায়ু কর্মকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৮। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে তেলের অন্যতম বড় উৎপাদক দেশ দুবাইয়ে শুরু হওয়া জলবায়ু সম্মেলন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বৈশ্বিক উষ্ণতা কমাতে বিভিন্ন দেশ যেসব অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন কত দূর তা নিয়ে এবারের সম্মেলনে আলোচনা হবে।

এবারের জলবায়ু সম্মেলনটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন এরই মধ্যে মানব ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে পরিচিতি পেয়েছে এবং জলবায়ু সংকটের প্রভাব বিশ্বজুড়ে মানব জীবন ও জীবিকাকে অভূতপূর্ব ধ্বংসযজ্ঞে পরিণত করেছে।

কপ২৮ এর সভাপতি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবেরকে। এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটেনের রাজা চার্লসও অংশ নেবেন। সারাবিশ্বের ১৬০টির বেশি দেশের নেতারা দুবাইতে আসছেন, কারণ জলবায়ু সঙ্কট মোকাবিলায় কেবল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতাই সমস্যা সমাধান করতে পারে।

বরাবরের মতো এবারের কপ২৮ সম্মেলনেও বাংলাদেশ প্রতিনিধিদল কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি