ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ২:৪৩ বিকাল

Link Copied!

কক্সবাজারের ইনানিতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ছয়জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। নিহতরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য এ তথ্য জানান।

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

এ ঘটনায় আহতদের প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালটির জরুরি বিভাগ নিশ্চিত করেছে।

জানা গেছে, আগুন লাগার সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে চার থেকে পাঁচজন বের হতে সক্ষম হন। তবে বাকিদের অবস্থান ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে তখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে ইনানী বিচের টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। পরে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিকআপ চালকের

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ সতর্কতা

ঝুঁকিপূর্ণ অভিবাসনে এক দশকে ৪ হাজারের বেশি শিশুর মৃত্যু

No Charger, No Power Bank: realme C100 Completes Bandarban Trek with 40% Battery Still Remaining

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

বিমানবন্দর হামলার জেরে সৌদি আরবের দুই রুটে ফ্লাইট বন্ধ

স্বাস্থ্য খাতে দুর্নীতি বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী

রাজশাহীতে শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত

ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার দুই শ্রমিক নিহত