ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

কক্সবাজারে পপুলার লাইফের কর্মকর্তাদের সম্মেলন ও সাংস্কৃতিক আয়োজন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অগাস্ট ২০২৫, ৬:২০ বিকাল

Link Copied!

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৬০০ জন কর্মকর্তা ও কর্মী অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

এসময় বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টচার্য ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, আলমগীর ফিরোজ রানা, মো. হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মো. খলিলুর রহমান সিকদার, মোহাম্মদ এনামুল হক ও শেখ মোহাম্মদ আরাফিন কাদের, প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জবৃন্দসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রিমিয়াম লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত