ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডে পরিবেশের ক্ষতি নিরূপণে কমিটি গঠন

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মার্চ ২০২৪, ৭:২৫ বিকাল

Link Copied!

চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার ইছানগর ইউনিয়নে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি: এর ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শনপূর্বক পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য এর ওপর ক্ষতিকর প্রভাব নিরূপণ, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ এবং এ ঘটনায় বর্ণিত ক্ষতির প্রশমন ও প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ/প্রস্তাবনা প্রদানের জন্য একটি কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। আজ ৭ মার্চ বৃহস্পতিবার এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডের কারনে পরিবেশের ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এর স্বাক্ষরে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (অতি: দায়িত্ব) হিল্লোল বিশ্বাস। কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন (পিএইচডি), অধ্যাপক, ইনস্টিটিউট অব ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ড. আসিফুল হক, অধ্যাপক, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং ও পরিচালক, ইনস্টিটিউট অব রিভার, হারবার এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সদস্য হিসেবে আছেন মো: কামরুল হাসান, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ফেরদৌস আনোয়ার, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

কমিটি প্রয়োজনে অন্য যে কোন সদস্য কো-অপ্ট করতে পারবে।কমিটিকে আগামী ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে সুষ্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরাবর প্রেরণ করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা